মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইসরায়েলের ফুটবলে স্পন্সরশিপ বন্ধ করলো পুমা

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ Time View

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’কে ধরাশায়ী করতে গাজায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসরায়েলের জাতীয় ফুটবলকে স্পন্সরশিপ দেওয়া বন্ধ করেছে জার্মানির বহুজাতিক কোম্পানি পুমা।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলার অভিযোগে আজ মঙ্গলবার ইসরায়েল থেকে স্পনশরশিপ সরিয়ে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন জার্মান ভিত্তিক জুতা ও ক্রীড়া পোশাক নির্মাণকারী প্রতিষ্ঠনটির মুখপাত্র।২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল পুমার। এরপর চুক্তি নবায়নের সুযোগ থাকলেও সেখান থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে কোম্পানিটি। যে কারণে ইসরায়েলের সঙ্গে এটিই হতে যাচ্ছে পুমার শেষ চুক্তি। নতুন করে কাদের সঙ্গে চুক্তি করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি পুুমা।

এর আগে চলতি বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনে সশস্ত্র হামলা চালায় দখলদার ইসরায়েল। সবশেষ অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা সীমান্তে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে, সেখানে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে সাত শিশু এবং কমপক্ষে পাঁচ নারী রয়েছেন। এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category