শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

টি-টেন চ্যাম্পিয়ন নিউইয়র্ক স্ট্রাইকার্স

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

টানা দুইবার টি-টেন লিগের শিরোপা জিতেছিল ডেকান গ্লাডিয়েটর্স। এবার তাদের সামনে ছিল হ্যাটট্রিক করার সুযোগ। তবে সেটি হতে দেয়নি নিউইয়র্ক স্ট্রাইকার্স। আন্দ্রে রাসেলের দল ডেকানকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নিলো সুনিল নারিন ও কাইরন পোলার্ডের দল।

গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে ডেকান গ্লাডিয়েটর্স। জবাবে ব্যাট করতে ৪ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউইয়র্ক স্ট্রাইকার্স।

ডেকান গ্লাডিয়েটর্সের হয়ে ১৮ বলে ২টি করে চার-ছক্কায় অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। শেষের দিকে ১১ বলে ২০ রান যোগ করে দলীয় স্কোর ৯১তে ঠেকান ডেভিড ওয়েজ। সুনিল নারিন তুলে নেন ২ উইকেট। রান খরচ করে মাত্র ৬।

রানতাড়ায় নেমে ভালো শুরু করতে পারেনি নিউইয়র্ক স্ট্রাইকার্স। ৭ রানের মধ্যে সাজঘরে ফেরত যান দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম আর রহমানুল্লাহ গুরবাজ।তবে এরপর আসিফ আলি আর কাইরন পোলার্ডের ব্যাটে জয় পেতে কষ্ট হয়নি নিউইয়র্কের। আসিফ ২৫ বলে ৪৮ রানের ইনিংসে ২টি চারের সঙ্গে হাঁকান ৪টি ছক্কা। কাইরন পোলার্ড ১৩ বলে করেন অপরাজিত ২২ রান।ডেকানের হয়ে ট্রেন্ট বোল্ট, নুয়ান থিসারা ও আন্দ্রে রাসেল শিকার করেন একটি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category