শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দুই ম্যাচ নিষিদ্ধ পিএসজি গোলরক্ষক

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ Time View

লা হাভ্রের বিপক্ষে লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে পিএসজি। এ ম্যাচেই প্রতিপক্ষ দলের রাইটব্যাক জোসে ক্যাসিমিরকে পা দিয়ে মাথায় আঘাত করেন দলটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। যে কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগ কর্তৃপক্ষ।লা হাভ্রের মাঠে ম্যাচের ১০ মিনিটের মাথায় ফাউল করেন দোন্নারুমা। জাল বাঁচাতে গিয়ে ক্যাসিমিরকে গুরুতরভাবে মাথায় আঘাত করেন তিনি। পরে লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয় ইতালিয়ান গোলরক্ষককে।

শুধু লাল কার্ড দেখেই বেঁচে যাননি দোন্নারুমা। দুই ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন তিনি। তাতে পিএসজির আগামী দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। যার একটির প্রতিপক্ষ নঁত ও অন্য ম্যাচের প্রতিপক্ষ লিলে। এই দুই ম্যাচের মাঝে আরও একটি ম্যাচ রয়েছে পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগের সে লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়বে তারা। সেখানে দোন্নারুমার খেলতে কোনো বাধা নেই।প্রসঙ্গত, পিএসজির হয়ে এ মৌসুমে সব মিলিয়ে ১৯টি ম্যাচ খেলেছেন দোন্নারুমা। ১৯ ম্যাচের ৯টিতে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছেন তিনি। গোল হজম করেছেন সর্বমোট ১৮টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category