শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জানুয়ারিতে বাফুফে একাডেমির দায়িত্ব নেবেন ইংলিশ কোচ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮২ Time View

এলিট একাডেমির জন্য প্রধান কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। ৫৭ বছর বয়সী ইংলিশ পিটার জেমস বাটলার জানুয়ারিতে একাডেমির দায়িত্ব নেবেন।

বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘বেশ কয়েকজন কোচের বায়োডাটা দেখে আমরা বাটলারকে পছন্দ করেছি। তার সঙ্গে কথাবার্তা ফাইনাল করে এরই মধ্যে নিয়োগ দিয়েছি। তিনি জানুয়ারি থেকে কাজ শুরু করবেন।’

নতুন এই কোচের বেতন ৯ হাজার মার্কিন ডলার বলেও জানিয়েছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। এর আগে অস্ট্রেলিয়ান পল স্মলি যখন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর ছিলেন তখন তিনি এলিট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাফুফেতে কাজের পরিবেশ নেই অভিযোগ করে কয়েক মাস আগে চাকরি ছেড়ে চলে যান পল স্মলি। তারপর থেকেই একাডেমির প্রধান কোচ হিসেবে একজন বিদেশি খুঁজছিল বাফুফে।

বাংলাদেশ এলিট একাডেমির কোচের দায়িত্ব নেওয়ার আগে তিনি ছিলেন লাইবেরিয়া জাতীয় দলের কোচ। সেখানে তিনি কাজ করেছেন টানা চার বছর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category