মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৭ গোলের থ্রিলার জিতে শীর্ষস্থান আরও মজবুত আর্সেনালের

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ Time View

ম্যাচের অতিরিক্ত সময়ের ৬ মিনিটেও দুই দলের সমর্থকদের মধ্যে ছিল সমান উত্তেজনা। কারণ, তখনও ৩-৩ গোলে সমতায় ছিল আর্সেনাল-লুটন টাউন। এরপর পুরোপুরি বদলে যায় গ্যালারির চিত্র। ৭ মিনিটের (৯০+৭) মাথায় আর্সেনাল মিডফিল্ডার ডেকলান রিসির দুর্দান্ত হেডে লুটনের দর্শকদের নিস্তব্ধ করে ৪-৩ ব্যবধানের ম্যাচ জিতে নেয় আর্সেনাল। দ্য গানার্সদের সমর্থকরা তখন মত্ত বিজয়োল্লাসে।

শেষ মুহূর্তে ইংলিশ তারকার দুর্দান্ত গোলে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল। ৫ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো ক্লাবটি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।

আওয়ে ম্যাচে আর্সেনালের হয়ে গোল উৎসবের শুরুটা করেছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। ম্যাচের ২০তম মিনিটের মাথায় বুকায়ো সাকার পাস থেকে বল নিয়ে লুটনের জালে জড়িয়ে দেন আর্সেনাল ফরোয়ার্ড।

এর মাত্র ৫ মিনিট পর গাব্রিয়েল ওসোর গোলে সমতায় ফেরে লুটন। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে আরেক ব্রাজিলিয়ান গাব্রিয়েল হেসুসের গোলে আবারও ২-১ এগিয়ে যায় দ্য গানার্সরা।

দ্বিতীয়ার্ধে নেমে ৪৯তম মিনিটে লুটনকে ২-২ গোলে সমতায় ফেরান ইলিজা এডেবায়ো। এর তো ৫৭তম মিনিটে রস বার্কলির গোলে ৩-২ ব্যবধানে এগিয়েই যায় লুটন।

তবে তিন মিনিট পরই আর্সেনালকে ৩-৩ গোলে সমতায় ফেরান কাই হ্যাভার্টজ। এরপর জয়সূচক গোল করতে মরিয়া হয়ে উঠে দুইদল। তবে শেষ হাসি ফুটে আর্সেনালের মুখেই। শেষ মুহূর্তের গোলে ম্যাচটি জিতে নেয় তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১৫ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল এবং ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।অপরদিকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের নীচের দিক থেকে চতুর্থস্থানে রয়েছে লুটন টাউন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category