মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সেরা করদাতা হলেন সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটছে সাকিব আল হাসানের। এরই মধ্যে ক্রিকেটার হিসেবে সেরা করদাতা হয়েছেন তিনি। তার পরে সেরা তিনে রয়েছেন জাতীয় দলের আরও দুই খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক গেজেটে সেরা করদাতাদের নাম প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসুর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ক্রিকেট ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে সাকিবের নাম দেখা যায়। 

সেরা করদাতা হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) থেকে ‘ট্যাক্স কার্ড’ পাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে এই পুরস্কার উঠবে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের হাতেও। ২০২১-২২ অর্থ বছরে সেরা করদাতা হিসেবে ক্রিকেট ক্যাটাগরি থেকে পুরস্কার পেয়েছিলেন সাকিব, তামিম ও নুরুল হাসান সোহান। এ বছর সেরা তিনে নাম ওঠেনি সোহানের। 

প্রসঙ্গত, ২০২২-২৩ করবছরে মোট ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠানকে ৩ ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেবে এনবিআর। সেই ৩ ক্যাটাগরির মধ্যে ৭৬ জন ব্যক্তি, ৫৪টি কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ‘ট্যাক্স কার্ড’ প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category