শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

স্বর্ণাকে দিয়ে ‘জুয়া’ খেলেছেন নিগার

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার (৩ ডিসেম্বর) প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার। সে ম্যাচটি বাংলাদেশ জয় পায় ১৩ রানে। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, প্রোটিয়াদের বিপক্ষে জয়ের ম্যাচে স্বর্ণাকে দিয়ে ‘জুয়া’ খেলেছেন তিনি।

ঘরের মাঠে পাকিস্তানকে সিরিজ হারানোর পর, এবারই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। এবার দেশের বাইরে একটি সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে একটি জুয়া খেলেছেন নিগার, এমনটাই জানিয়েছেন তিনি।


নিগার বলেন, ‘স্বর্ণা আমার অপশন হিসেবে থাকে, কিন্তু মূল বোলার না। সে অসাধারণ বোলিং করেছে। আমার কিন্তু রাবেয়ার একটা ওভার ছিল। ফাহিমা আপু, নাহিদা শেষ ওভার একটু বাজে করে গেছে। কিন্তু এরপরও আমি স্বর্ণাকে নিয়ে এসেছি। কারণ, সে একটু জোরের ওপর বল করে, একটা জায়গায় করে যাওয়ার সামর্থ্য ওর আছে। দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের সেখানে ফাঁদে ফেলার চেষ্টা করেছি আমরা। আমি যে জুয়া খেলেছিলাম, সেটা কাজে লেগে গেছে।’

এখান থেকে এক ম্যাচ জিতলে অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। তবে এখনই বেশি দূর ভাবতে চান না নিগার। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন, ‘সিরিজ নিয়ে অনেক দূরে চিন্তা করতে চাই না। নির্দিষ্ট দিনে ভালো করাটাই গুরুত্বপূর্ণ। আমাদের যে ঘাটতিগুলো ছিল, ব্যাটিংয়ে ৪০টির মতো ডট খেলেছি। সেটি আরেকটু কমিয়ে এনে, বোলাররা আরেকটু কম ভুল করে নিজেদের আরেকটু ভালোভাবে মেলে ধরা।’

আগামী ৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category