মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হলফনামায় সাকিবের ঋণ ৩৩ কোটি ৪৮ লাখ টাকা

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সাকিব আল হাসান মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের কার্যালয়ে। এ হলফনামায় জামানতের বিপরীতে সাকিবের ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। এছাড়া ইস্টার্ন ব্যাংক থেকে লোন নেয়া আছে ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। সব মিলিয়ে তার ঋণ ৩৩ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৭৪৫ টাকা।

হলফনামা থেকে পাওয়া তথ্যে আরও জানা যায়, সাকিব অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংকে জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৮৭৬ টাকা। এছাড়াও বৈদেশিক মূদ্রা দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ মার্কিন ডলার। ইস্টার্ণ ব্যাংক থেকে লোন নেয়া আছে ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা।

বন্ড, ঋণপত্র ও স্টক একচেঞ্জে সাকিবের ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা বিনিয়োগ আছে। এছাড়াও সোনা আছে ২৫ ভরি। ১৩ লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে সাকিবের।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। এছাড়া সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ও শেয়ারবাজারে তার বার্ষিক আয় আছে ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে- বিবিএ। পেশার বিবরণীতে সাকিব লিখেছেন তিনি একজন ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category