শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাকিস্তানের রেকর্ড দখলে নিল ভারত

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। এর মাধ্যমে পাকিস্তানের একটি রেকর্ড নিজেদের দখলে নিয়েছে ভারত। টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি জয় তাদের নামের পাশে।

টি-টোয়েন্টিতে ১৩৫টি জয় নিয়ে সবার উপরে ছিল পাকিস্তান। তাদের সেই রেকর্ড ভেঙে দিয়েছে টিম ইন্ডিয়া। এই সংস্করণে এখন তাদের জয় ১৩৬টি। ১৩৬টিতে জিততে ২১৩ ম্যাচ খেলতে হয়েছে ভারতের। পাকিস্তান এখন পর্যন্ত খেলেছে ২২৬ ম্যাচ। একশর বেশি জয় আছে আর মাত্র একটি দলের। ২০০ ম্যাচের মধ্যে ১০২টিতে জিতেছে নিউজিল্যান্ড।

বাকিদের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুদলই ৯৫টি করে ম্যাচে জিতেছে। ইংল্যান্ড ৯২, শ্রীলঙ্কা ৭৯, ওয়েস্ট ইন্ডিজ ৭৬, আফগানিস্তান ৭৪, আয়ারল্যান্ড ৬৪, উগান্ডা ৬২ ও বাংলাদেশ ৫৮টি ম্যাচে জিতেছে।

প্রসঙ্গত, শুক্রবার (১ ডিসেম্বর) ভারতের ১৭৪ রানের জবাবে ১৫৪ রানে থেমেছে অজিদের ইনিংস। রাইপুরে রান তাড়া করতে নেমে ট্রাভিস হেড ঝড় তুললেও অন্যপ্রান্তে রক্ষণাত্মক খেলতে থাকেন জস ফিলিপ। ৭ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। স্কোর বোর্ডে ৪ রান যোগ হওয়ার পর ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হেডও। ১৬ বলে ৩১ রান করেন তিনি। অ্যারন হার্ডিও ফিলিপের মতো ৮ রান করেন। বেন ম্যাকডারমথ ও টিম ডেভিড দুজনই করেন ১৯ করে।
ম্যাথু ওয়েডের সঙ্গে ম্যাথু শর্ট অস্ট্রেলিয়াকে আশা দেখালেও ২২ রান করে তিনিও বিদায় নেন। শেষদিকে ওয়েড চেষ্টা করলেও অস্ট্রেলিয়া জয়ের বন্দরে নোঙর করতে পারেনি। শেষ পর্যন্ত ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন ওয়েড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category