মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে না ডমিনিকা

  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ Time View

আগামী বছরের জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে স্টেডিয়াম নিয়ে হোঁচট খেল আইসিসি। ক্রিকইনফোর দাবি, ডমিনিকার তরফে জানিয়ে দেয়া হয়েছে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে পারবে না তারা।

এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে বিশ্বকাপের পরবর্তী আসর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উগান্ডা ২০তম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে। তারা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে।

ক্যারিবীয় দেশগুলোর সরকারের আগ্রহের ভিত্তিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে সমন্বয় করে আইসিসি আয়োজকদের এই সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছিল। সেই সংক্ষিপ্ত তালিকায় ছিল ডমিনিকার নামও। তবে ডমিনিকার ক্রীড়া মন্ত্রণালয় জানায়, সবার স্বার্থে’ই তারা নাম প্রত্যাহার করে নিয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন ও ম্যাচের ভেন্যুর কাজ তারা শেষ করতে পারবে না বলে এ সিদ্ধান্ত। ওয়েস্ট ইন্ডিজের বাইরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউইয়র্ক ও টেক্সাসে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ।এরই মধ্যে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত হয়েছে ২০ দল। স্বাগতিক হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের। ২০২২ সালের বিশ্বকাপ থেকে আগামী আসরে খেলার সুযোগ পাচ্ছে সেরা ৮টি দল। তারা হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আফগানিস্তান ও বাংলাদেশ বিশ্বকাপের টিকিট পেয়েছিল র‌্যাঙ্কিংয়ের পরবর্তী দুটি স্থানে থাকার সুবাদে।
ইউরোপ অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে সুযোগ পেয়েছে পাপুয়া নিউগিনি। আমেরিকা অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপে খেলবে কানাডা, এশিয়া অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেপাল ও ওমান। আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে নামিবিয়া ও উগান্ডা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category