বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন সংগঠনটির সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি পদ ছাড়ায় নতুন দায়িত্ব পেয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘এখন থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আমাদের ইমরুল হাসান পালন করবে।’
ইমরুল হাসান বসুন্ধরা কিংসের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি বাফুফের সহসভাপতির দায়িত্বও পালন করছেন। এবার নতুন দায়িত্ব অর্পিত হলো তার কাঁধে।
গত বছর লিগ কমিটির চেয়ারম্যানের পদে বসেছিলেন সালাউদ্দিন। তার আগে এর ভার ছিল বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর ওপর। তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে গত বছর নিজের কাঁধে দায়িত্ব নেন সালাউদ্দিন।