শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

৫ বলে ২৪ রান, বল পেটাতে গিয়ে ব্যাট ভাঙলেন গেইল

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

বয়স যতই হোক, ক্রিস গেইলের খুনে মেজাজের পরিবর্তন নেই। ক্রিকেট মাঠে এখনও তিনি বোলারদের ত্রাস হয়েই নামেন। ২২ গজের ক্রিজে রাজত্ব করেন দোর্দণ্ড প্রতাপশালী সম্রাটের মতো। গতকাল গেইল আরও একবার হাজির হয়েছিলেন ঝড় হয়ে। লিজেন্ডস লিগ ক্রিকেটে ‘গেইল-তাণ্ডব’ দেখল বিশ্ব।

বুধবার (২২ নভেম্বর) লিজেন্ডস লিগ ক্রিকেটে দেখা মিলল গেইলের তাণ্ডব। এক ওভারের পাঁচ বলে তুললেন ২৪ রান। এতোটাই মারমুখি হয়ে উঠেছিলেন তিনি যে, বাউন্ডারি মারতে গিয়ে ব্যাটই ভেঙে ফেলেন। শেষ পর্যন্ত ১৯২.৫৯ স্ট্রাইক রেটে ৫২ রান করে ড্রেসিং রুমে ফেরেন।


এদিন আটটি চার ও ২টি ছক্কায় এই ইনিংস খেলেন গেইল। তারই একটি শট খেলার পথে গেইলের ব্যাট ভেঙে যায়। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।
এদিন ভিলওয়ারা কিংসের বিরুদ্ধে ওপেন করতে নেমে খুনে মেজাজে হাজির হন গুজরাট জায়ান্টসের গেইল। শুরু থেকেই চার ছয় হাঁকানোর দিকে মনযোগ দেন তিনি। এরই মধ্যে চতুর্থ ওভারের প্রথম বলে রানআউট হয়ে যান জ্যাক ক্যালিস। প্রোটিয়া তারকা আউট হওয়াতেই বুঝি মেজাজটা আরও চড়ে যায় গেইলের। ফলে ষষ্ঠ ওভারে ইংলিশ পেসার রায়ান সাইডবটমকে বেধড়ক মারেন এই ক্যারিবীয় দানব।

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পান গেইল। স্ট্রাইক পাওয়া প্রথম বলেই ছক্কা হাঁকান গেইল। তৃতীয় বলেরও একই পরিণতি হয়। চতুর্থ বলটা চার হয়। পঞ্চম ও ষষ্ঠ বলেও বাউন্ডারি হাঁকান গেইল। সাবেক ইংলিশ পেসারের এক ওভারে ২৪ রান তুলে ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। অর্থ্যাৎ আগের ১৮ বলে তুলেছিলেন ২৬ রান।


ব্যাট ভাঙার ঘটনাটাও এই ওভারেই ঘটে। সাইডবটমের ওভারের চতুর্থ বলটি সজোরে হাঁকিয়েছিলেন গেইল। কিন্তু বল ব্যাটে লাগতেই তা ভেঙে যায়। তবে বলটা এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারি পেরিয়ে যায়। পরে ড্রেসিং রুম থেকে ব্যাট চেয়ে নিয়ে আরও দুটি চার মারেন তিনি।

এদিন অবশ্য গেইলঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৭ বলে ৫২ রান করেই থেমে গেছেন গেইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category