শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রোহিতকে ‘লোভী’ বললেন সুনিল গাভাস্কার!

  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৯২ Time View

পুরো বিশ্বকাপে দাপট দেখিয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ১০-০ তে অপরাজিত থেকেই আসরের ফাইনালে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত ফিরতে হলো খালি হাতে। শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারলো স্বাগতিক ভারত।

ম্যাচ হারের পর রোহিতের উপর ক্ষোভ ঝাড়ছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার। মাঠে ভারতীয় অধিনায়কের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন এই কিংবদন্তি। অতিরিক্ত লোভ করেছেন কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন গাভাস্কার।গাভাস্কার স্পোর্টস স্টারে এক কলামে লেখেন, ‘ট্র্যাভিস হেডের উল্টোদিকে দৌড়ে ধরা দুর্দান্ত ক্যাচটি ভারতের তিনশোর্ধ্ব রান পাওয়ার আশাকে ধ্বংস করে দেয়। সেই ক্যাচটি রোহিত শর্মাকে আউট করে, যে কিনা দ্রুতগতিতে চল্লিশোর্ধ্ব রান তোলার জন্য মাঠে ঝড় তুলেছিল। প্রথম পাওয়ারপ্লে-র শেষ ওভারে সেই (রোহিতের) উইকেটটি পড়ে যায়। তখন ৩০ মিটার বৃত্তের বাইরে মাত্র দুইজন ফিল্ডারকে অনুমতি দেওয়া হয়। সে ওই ওভারে ইতিমধ্যে একটি ছক্কা এবং একটি চার মেরেছিল এবং স্পষ্টতই পাওয়ারপ্লে শেষ হওয়ার আগে বাকি কয়েকটি বলে পুঁজি বাড়ানোর চেষ্টা করছিল। সে কি খুব লোভী ছিল? শুভমান গিল আউট হওয়ার পরও নিজেকে সংযত করেননি?’

রোহিত আউট হয়ে যাওয়ার পর ভারতীয় ভক্ত-সমর্থকদের একমাত্র ভরসা ছিলেন বিরাট কোহলি। ফিফটি করার পর যখন কোহলিও আউট হয়ে যান, তখন গ্যালারিভর্তি মাঠে পীনপতন নীরবতা। ধুঁকছে থাকা ভারতকে বিমর্ষ চোখে দেখছিলেন দর্শকরা।

লোকেশ রাহুলের সাথে কোহলির ৬৭ রানের জুটিটি ভাঙার পর আর সোজা দাঁড়াতে পারেনি ভারত। একের পর পর উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। অবেশেষে ২৪০ রানে গুটিয়ে যায় ভারতীয়দের ইনিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category