শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

মিয়ানমার-চীন সীমান্তে ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এছাড়া কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডেও।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ ​​কিলোমিটার (৬.২১ মাইল)।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পটি মিয়ানমারের শান রাজ্যের কেং তুং শহরের প্রায় ৭৬ কিলোমিটার (৪৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।
 
তবে ভূমিকম্পের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এই এলাকাটি চীন, লাওস এবং থাইল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত।
 
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের চিয়াং মাইতেও কম্পন অনুভূত হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category