মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এছাড়া কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডেও।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।