বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৬৯ Time View

প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) রাতে তফসিল ঘোষণা করেন। এ পরেই হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে  দিয়েছে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি।

এর আগে জাতীয় দ্বাদশ নির্বাচনের এই তফসিল সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বলে মনে করছেন জোনায়েদ সাকি। তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়ায় একটি জাতীয় দৈনিক গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল (মঙ্গলবার) বলেছেন, দু-এক দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার এখতিয়ার তো নির্বাচন কমিশনের (ইসি)। প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলেন কবে তফসিল ঘোষণা হবে। এসব ভূমিকার মধ্য দিয়ে ইসি কতটা স্বাধীন, তা বোঝা যায়। সরকার এই ইসিকে দিয়ে একতরফা নির্বাচন করতে চেয়েছে। আন্দোলনকে সহিংস আখ্যা দিয়ে দমন করতে চেয়েছে। সরকার একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতার বৈতরণি পার হতে চায়। জনগণ এবার তা গ্রহণ করবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আগেও হয়নি, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এটি প্রমাণ হয়েছে।

জোনায়েদ সাকি বলেন, ‘এই তফসিল দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এই তফসিল সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করল।’

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনকে আরও জোরদার করার ঘোষণা দেন জোনায়েদ সাকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category