বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

ঢাকার পর কলকাতায় কোক স্টুডিও বাংলার কনসার্ট

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

গেল শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কোক স্টুডিও বাংলা কনসার্ট। প্রায় শত শিল্পীর পরিবেশনায় এ কনসার্টে সুরের মোহনায় বুঁদ হয়েছেন দর্শক-শ্রোতারা।

এবার আরও এক চমক দিতে যাচ্ছেন কোক স্টুডিও বাংলার শিল্পীরা। তবে সেটা ঢাকায় নয়, কলকাতায়।

জানা গেছে, আগামী ১৭-১৮ নভেম্বর কলকাতার অ্যাকোয়াটিকা মাঠে অনুষ্ঠিত হবে কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। সংগীতের এই আসরেই পারফর্ম করবে কোক স্টুডিও বাংলা।

ইতোমধ্যেই শুরু হয়েছে কনসার্টটির জোর প্রচার-প্রস্তুতি।

জানা গেছে, শুধু অর্ণব ও তার বন্ধুরাই নয়, এই কনসার্টে গাইবেন ভারতের জনপ্রিয় গায়ক অমিত ত্রিবেদীও। থাকছে ফসিলস্, লক্ষ্মীছাড়া, দ্য ইয়েলো ডায়েরি, ইউফোরিয়াসহ বেশ কিছু ব্যান্ড।

কনসার্টের প্রস্তুতির ব্যাপারে অর্ণব বলেন, ইতোমধ্যে প্র্যাকটিস শুরু করা হয়েছে। বেশভালোই চলছে সব কিছু। আজ (১৫ নভেম্বর) কলকাতার উদ্দেশে রওনা দেব আমরা।প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। এ সময় কোক স্টুডিও বাংলাসহ ২৪ জন শিল্পী পারফর্ম করেছিলেন এই কনসার্টে। যার মধ্যে ছিলেন শ্রেয়া ঘোষাল, অনুপম রায়সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category