মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন মরকেল

  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

ভারত বিশ্বকাপে বড় ব্যর্থতার পর পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মরনে মরকেল। সোমবার (১৩ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

পিসিবির ওয়েবসাইটের বিবৃতি অনুসারে জানা গেছে, পাকিস্তানের পেস বোলিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মরকেল।

এই বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ছয় মাসের চুক্তিতে পাকিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন এই সাবেক প্রোটিয়া পেসার। এক মাস বাকি থাকতেই চাকরি ছেড়ে দিলেন মরকেল।

এদিকে আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে পাকিস্তান। যে কারণে পিসিবিকে খুব কম সময়ের মধ্যেই নতুন পেস বোলিং কোচ নিয়োগ দিতে হবে।এক্ষেত্রে পাকিস্তানের সাবেক ডানহাতি পেসার ওমর গুলকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে কয়েকটি সূত্রে জানা গেছে।বিশ্বকাপে পাকিস্তানের বোলিং আক্রমণ প্রত্যাশার কোনো কিছুই দেখাতে পারেনি। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে চুক্তি নবায়নে আগ্রহ দেখাননি মরকেল। এ বিষয়ে নিজের মতামত পিসিবিকে জানানোর পর পাকিস্তান দলের কোচিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন মরকেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category