বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

কুড়িগ্রামে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৭৫ Time View

কুড়িগ্রামে ২০০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল জব্দসহ ৩ জন মাদক কারবারি‍‍`কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন-রংপুর জিএলরায় রোড এলাকার মাদক কারবারি শ্রী সুইট সরকার, রংপুর সদরের মো. বাবু, গাইবান্ধা সদর এলাকার মো. নাজমুল হক।

বুধবার পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম (৮ নভেম্বর) রাত্রি আনুমানিক ২ ঘটিকার সময় কুড়িগ্রাম সদর থানাধীন যাত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর  জিএলরায় রোড এলাকার মাদক কারবারি শ্রী সুইট সরকার, রংপুর  সদরের মো. বাবু, গাইবান্ধা সদর এলাকার মো. নাজমুল হক  দের ২০০ পিস ইয়াবা  ও একটি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category