বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :

প্রথম ধাপে ইসির সংলাপে আ.লীগসহ ১৩ দল

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইসির মতবিনিময় সভা। ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্য রয়েছে আলোচিত তৃণমূল বিএনপি, এনডিএম ও গণফোরামের একাংশ। সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে।

এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনাশিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশ, জমিয়েত ওলামায়ে ইসলামসহ দলগুলো অংশগ্রহণ করেছে।

এলডিপি বিজেপি এবং কল্যাণ পার্টি সংলাপে অংশ নেবেন না বলে চিঠি দিয়ে জানিয়েছেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, খেলাফত মজলিশ এবং বিএনফ অংশ নেওয়ার ব্যাপারে কিছু জানায়নি। বাকি ১৩ দল কমিশনে ২ জন করে প্রতিনিধি দল মতবিনিময় সভায় অংশ নেয়।

নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর মতামত জানানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি।

শনিবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ওই সভায় সভাপতিত্ব করেন এবং নির্বাচন কমিশনাররা ওই সভায় উপস্থিত রয়েছেন।

আমন্ত্রিত ২২ রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ১৩ রাজনৈতিক দলগুলো হলো—

ক। বাংলাদেশ আওয়ামী লীগ
খ। তৃণমূল বিএনপি
গ। বাংলাদেশ কংগ্রেস
ঘ। ইসলামী ঐক্যজোট
ঙ। বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি.)
চ। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
ছ। গণফোরাম
জ। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)
ঝ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
ঞ। গণফ্রন্ট
ট। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি
ঠ। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)
ড। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- (এনডিএম)

আমন্ত্রিত ২২টি রাজনৈতিক দলের মধ্যে অনুপস্থিত ৯টি রাজনৈতিক দলের নামের তালিকা—

ক। লিবারেল ডেমোক্রেটিক পার্টি-(এল.ডি.পি)
খ। বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (পার্থ)
গ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
ঘ। বাংলাদেশ মুসলিম লীগ-(বিএমএল)
ঙ। বাংলাদেশ কল্যান পার্টি
চ। খেলাফত মজলিশ
ছ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
জ। গণতন্ত্রী পার্টি
ঝ। বাংলদেশ মুসলিম লীগ

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আজকে বৈঠকের জন্য ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ ২২টি দলকে সকালে এবং বিএনপিসহ ২২টি দলকে বিকেলে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে আওয়ামী লীগকে সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১০টায়, আর বিএনপিকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।

এদিকে ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category