শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

টি-টোয়েন্টি সিরিজে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১০২ Time View

প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এবার নিগার সুলতানা জ্যোতিদের লক্ষ্য ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শনিবার (৪ নভেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ১২ বার দেখা হয়েছে দুই দলের। যেখানে টাইগ্রেসদের দখলে ৬ জয়। আর সমান ৬ জয় পাকিস্তানেরও। ফলে দুই দলের সামনেই সুযোগ ব্যবধান এগিয়ে নেওয়ার।

সবশেষ ভারতের সঙ্গে মিরপুরে সিরিজ ড্রয়ের সুখস্মৃতি আছে জ্যোতিদের। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজে বিসমাহদের ২-১ ব্যবধানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। তাই ঘরের মাঠে জয় পাওয়া নিয়ে বেশ আশাবাদী বাঘিনীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category