বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Title :
নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত হামে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯ নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে না আ.লীগ, হাসিনাকে ফেরাতে আইনি উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত অপরাধীদের চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

কোক স্টুডিও বাংলা কনসার্টে মঞ্চ মাতাবেন যারা

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০০ Time View

‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্টের দ্বিতীয় সংস্করণের জন্য প্রস্তুত হচ্ছে কোক স্টুডিও বাংলা। ‘নাসেক নাসেক’-এর ছন্দ থেকে শুরু করে ‘কথা কইয়ো না’-র জাদুকরী সুর— কোক স্টুডিও বাংলা’র শিল্পীদের অসাধারণ পারফরম্যান্সের সাথে শ্রোতারা পাবেন একটি চমৎকার কনসার্টের অভিজ্ঞতা।

আসছে ১০ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টায় শুরু হবে, তবে গেট খুলে যাবে দুপুর ১:৩০টায়। এবার ভক্তরা উপভোগ করবেন এক্সক্লুসিভ কোক স্টুডিও বাংলা অভিজ্ঞতা, যা আগে কখনো দেখা যায়নি। মূল আয়োজনের আগে বেলা ৩টা থেকে থাকছে প্রি-শো, এই সময়ে ভেন্যুতে উপস্থিত দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।

দর্শকদের কোক স্টুডিও বাংলার জাদুতে মাতাতে, লাইনআপে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।

উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা এবং অনুরাধা মণ্ডল। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে থাকছে হাতিরপুল সেশনস, লালন ব্যান্ড এবং আর্টসেল।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং আবীর রাজবীন বলেন, সারা বাংলাদেশে কোক স্টূডিও বাংলা খুবই জনপ্রিয় এবং ভক্তরাও আরেকটা কনসার্ট আয়োজনের জন্য অনুরোধ করে আসছিলেন। কোক স্টুডিও বাংলা’র ম্যাজিক দিয়ে দর্শক-শ্রোতাদের মাতাতে প্ল্যাটফর্মটির ১০০ জনের বেশি শিল্পীর একটি দল নিয়ে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট ভক্তদের জীবনে অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করার পর প্রায় ১০০ জন গায়ক ও শিল্পীকে নিয়ে ২২টি গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। বাংলা সংগীত ও সংস্কৃতির চোখের আড়ালে থাকা রত্নগুলোকে সবার সামনে তুলে ধরেছে প্ল্যাটফর্মটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category