বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত হামে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯ নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে না আ.লীগ, হাসিনাকে ফেরাতে আইনি উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত অপরাধীদের চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে উন্নয়ন হয়

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৭৫ Time View

প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে দেশের উন্নয়ন হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা এটা প্রমাণ করেছি। বিশ্বে এটি নজির স্থাপন করেছে।

বুধবার (১ নভেম্বর) ‘আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট-২’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে যোগ দেন তিনি। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার কার্যালয়ে থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন। ভারতের অর্থায়নে এই তিনটি প্রকল্প বাস্তবায়ন হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের সরকার অবকাঠামো উন্নয়নে জোর দিয়েছে। এরমধ্যে পদ্মা বহুমুখী সেতু আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় অবদান রাখবে। এছাড়া দেশে মেট্রোরেল পরিসেবা চালু করেছি। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল হয়েছে।তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমি সত্যিই খুব খুশি হয়েছি। তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category