শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইচ্ছা করে রিভিউতে ভুল দেখানো হয়েছে- অভিযোগ সাবেক পাক ক্রিকেটারের

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১ উইকেটে হার। এমন এক পরাজয়ের পর আফসোস কমছে না পাকিস্তানের ক্রিকেটার, সমর্থক এমনকি কর্মকর্তাদেরও। বিশেষ করে, রিভিউতে আম্পায়ারের সিদ্ধান্ত পাকিস্তানের বিপক্ষে যাওয়ার কারণেই আফসোসটা বেশি।

তবে আম্পায়ার নয়, রিভিউতে সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় খোদ আইসিসির বিপক্ষে অভিযোগের আঙ্গুল তুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মইন খান। তার দাবি, পাকিস্তানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ডিআরএসে ভুল ছবি দেখানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকা ম্যাচে ডিআরএস নিলেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের কারণে অপরাজিত থেকে যান তাবরিজ শামসি। যদি সিদ্ধান্তটা পাকিস্তানের পক্ষে যেতো, তাহলে জয় হতো বাবর আজমদেরই।

ওই ঘটনার কথা উল্লেখ করে মইন খান বলেন, ‘আম্পায়ারের ভুল। তার উচিত ছিল আউট দেওয়া। বল যখন পায়ে লাগে, তখন লেগ স্ট্যাম্প দেখা যাচ্ছিল। অবশ্যই আউট। আম্পায়ারের আঙুল তুলে দেওয়া উচিত ছিল। এরপর রিভিউ নিত দক্ষিণ আফ্রিকা। আমার তো মনে হয় রিভিউ নেওয়ার সময় ডিআরএসে ভুল ছবি দেখানো হয়েছে। বল লেগ স্টাম্পে লাগছিল। সেটা দেখানো হয়নি।’

গত শুক্রবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে বাবর আজমের দল ২৭০ রান সংগ্রহ করে। সেই রান তাড়া করে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জয় করে নেয় মাত্র ১ উইকেট হারিয়ে।

কঠিন প্রতিদ্বন্দ্বীতার এক মুহূর্তে পাকিস্তান জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ৪৬তম ওভারে হারিস রউফের বল তাবরিজ শামসির পায়ে লাগে। মাঠের আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। রিভিউ নিলে দেখা যায় বল উইকেটে লাগলেও অনেকটা অংশ উইকেটের বাইরে ছিল। তাই মাঠের আম্পায়ারের দেওয়া নট আউটের সিদ্ধান্তই বহাল রাখতে হয় টিভি আম্পায়ারকে। হতাশ হয়ে পড়েন পাকিস্তানের সমর্থকরা।

পাকিস্তানের আরও এক সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক বলেন, ‘আম্পায়ার্স কল একটা বড় সমস্যা। এটা মেটাতে হবে। প্রযুক্তি যদি আউট দেখায়, তাহলে মাঠের আম্পায়ার নট আউট দেখালেও আউট দিয়ে দেওয়া উচিত। আম্পায়ারের সিদ্ধান্তই যদি মানতে হয়, তাহলে আর প্রযুক্তির কী দরকার?’

পাকিস্তান অধিনায়ক বাবর আজম যদিও এই আউট নিয়ে কোনও বিতর্কে যেতে রাজি নন। তিনি বলেন, ‘এটা তো খেলার অংশ। আম্পায়ার যদি আউট দিতেন তাহলে আমাদের পক্ষে যেত। আমাদের তো এই সিদ্ধান্ত মেনে নিতেই হবে।’

ভারতের সাবেক স্পিনার হরভজন সিংহ সামাজিক মাধ্যমে লেখেন, ‘বল স্ট্যাম্পে লাগলে সেটা অবশ্যই আউট। এমনটা তো ভারতের সঙ্গেও হতে পারে। আইসিসির উচিত মাঠের আম্পায়ার অথবা প্রযুক্তি যে কোনও একটাকে বেছে নেওয়া। একজন আউট বলছে আর অন্য জন নট আউট বলছে, এটা হতে পারে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category