শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

১২৯ রানেই অলআউট ইংল্যান্ড, বড় জয়ে ফের শীর্ষে ভারত

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০১ Time View

টাইগারদের দাপটের সঙ্গে হারানর পর আর জয়ের মুখ দেখেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের। জয় তো দূরে থাক, ভারতের বোলিংয়ের বিপক্ষে টিকে থাকতেই পারল না জস বাটলারের দল। স্বল্প রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই বড় জয়ে ফের টেবিলের শীর্ষে উঠেছে ভারত।

ভারতকে থামাবে কে? -এই প্রশ্নই এখন চারপাশে। দেশের মাটিতে চলমান বিশ্বকাপে ভারতের সামনে যে দলই পড়ছে ন্যুনতম লড়াইও করতে পারছে না। আগের ম্যাচে তবু একটু চ্যালেঞ্জে ফেলেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংটা ভালো না হওয়ায় ভাবা হচ্ছিল পা হড়কাতেও পারে আজ। কিন্তু দাপট দেখালেন ভারতের বোলাররা। ইংল্যান্ড রীতিমতো খাবি খেতে খেতে ডুবল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় এখন সময়ের ব্যাপার শুধু।


লখনৌয়ের অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে রোববার (২৯ অক্টোবর) ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে ভারত। টস জিতে এদিন ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে রোহিত শর্মার ব্যাটে ভর করে ৯ উইকেট হারিয়ে ২২৯ রানের মামুলি সংগ্রহ পায় ভারত। জবাবে ভারতের বোলারদের দাপটে রানে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
এদিন আগে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। ক্রিস ওকস ও ডেভিড উইলির দাপুটে বোলিংয়ে মাত্র ৪০ রান তুলতে ৩ উইকেট হারায় ভারত। শুভমান গিল ৯ ও শ্রেয়াস আইয়ার ৪ রান করলেও এদিন রানের খাতা খুলতেই পারেননি বিরাট কোহলি।

কেএল রাহুলের সঙ্গে ৯১ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ওপেনার রোহিত শর্মা। ৫৮ বলে ৩ চারে ৩৯ রান করে উইলির শিকারে পরিণত হন রাহুল। রাহুলের বিদায়ের পর সূর্যকুমারের সঙ্গে জুটি গড়েন রোহিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category