সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুকে বরখাস্ত করুন

  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১০১ Time View

ইসরাইলের এক সাবেক সেনাপ্রধান বলেছেন, তিনি যুদ্ধের সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বরখাস্ত করে অন্য একজনকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করার ধারণাটি সমর্থন করেন।

সাবেক সেনাপ্রধান ড্যান হালুটজ আর্মি রেডিওকে বলেন, তিনি ‍‍`যুদ্ধে নেতৃত্ব দিতে‍‍` অন্য কাউকে সমর্থন করেন। তিনি বলেন, ‍‍`যুদ্ধে আমরা জবাবদিহিতা দাবি করতে পারি।‍‍` গত বছর থেকে বর্তমান পরিস্থিতি পর্যন্ত ইসরাইলের অবস্থা নিয়ে নেতানিয়াহুর দায়দায়িত্ব নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ইসরাইলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে গাজায় আটক ইসরাইলি বন্দীদের বিনিময়ের ধারণাকেও তিনি সমর্থন করেন। তিনি বলেন, বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তি দেয়া ফিলিস্তিনিদের পরে আটক করা যাবে।

তিনি বলেন, ‍‍`ইসরাইলি সৈন্য গিলাদ শাতিলের বিনিময়ে ১,০২৭ জনকে মুক্তি দেয়া হয়েছিল। ওই হিসাবে ২২০ জন অপহৃতের বিনিময়ে দুই লাখ লোককে মুক্তি দেয়া যেতে পারে।‍‍`

ড্যান হালুটজ ২০০৬ সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে ইসরাইলের সেনাপ্রধান ছিলেন। তিনি জোর দিয়ে বলেন, ‍‍`আমি বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে বলছি। আমাদের অবশ্যই তাদেরকে সেখানে পাঠিয়ে দিয়ে পরে তাদের নিয়ে আসব।‍‍`

তিনি ইসরাইলি বন্দিদের মুক্তির আগে স্থল হামলা চালানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এই মুহূর্তে স্থল হামলার অর্থ কী, যখন ইসরাইলি অপহৃতরা সেখানে আছে? হামাস যদি একে মনোস্তাত্ত্বিক যুদ্ধে ব্যবহার করে, তবে ঈশ্বর না করুন, তাদের অনেকে আহত হবে এবং তাদের অনেকে আর ফিরবে না।‍‍`

উল্লেখ্য, হামাসের হাতে বন্দীদের পরিবারগুলো প্রায় প্রতিদিনই তাদের স্বজনদের মুক্তির জন্য ইসরাইল সরকারের কাছে দাবি জানিয়ে আসছে।

সিরিয়ায় ইরানি অবস্থানে মার্কিন হামলা

সিরিয়ায় ইরানের রিভুলুশনারি গার্ড বাহিনীর ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে ইসরালি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

চলতি সপ্তাহে সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়েছে।

ওই হামলার সময় এক মার্কিন ঠিকাদার আশ্রয় গ্রহণ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং ২১ মার্কিন কর্মকর্তা সামান্য আহত হয়েছিলেন। আহতরা ইতোমধ্যেই তাদের কাজে ফিরে গেছেন।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সঙ্ঘাত চায় না এবং বৈরিতা আর বাড়ানোর কোনো ইচ্ছা পোষণ করে না। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান-সমর্থিত বাহিনীর হামলা অগ্রহণযোগ্য এবং তা রুখতেই হবে।

তিনি বলেন, এই হামলা ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সঙ্ঘাতের সাথে সম্পর্কহীন। ইসরাইল-হামাস সঙ্ঘাতের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তনও নয় এই হামলা। সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category