সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং

  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। অফিস থেকে অবসরে যাওয়ার মাত্র ১০ মাসের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

এক সময় তাকে কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সম্প্রতি তাকে সাইডলাইন করে দেন বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন কমরেড লি কেকিয়াং। কিন্তু তাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টার পরেও শুক্রবার গভীর রাতে সাংহাইতে মৃত্যু হয়।

চলতি বছরের মার্চে পদত্যাগ না করা পর্যন্ত লি এক দশক ধরে শি জিনপিং এর অধীনে চীনের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রধান ছিলেন।

১৯৯৮ সালে হেনানের ঘনবসতিপূর্ণ কেন্দ্রীয় প্রদেশের গভর্নর হন লি কেকিয়াং। তিনি ছিলেন চীনের সর্বকনিষ্ঠ গভর্নর। পরে দলের সেক্রেটারি হন।

উত্তরাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিং-এর দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর, তিনি দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের অধীনে উপ-প্রধানমন্ত্রী হিসেবে পদোন্নতি পান। তখন অর্থনৈতিক উন্নয়ন ও সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা তদারকি করাই ছিল তার মূল কাজ।

সূত্র:: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category