বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

ফেনীতে ড্রিংকিং ওয়াটার কারাখানা সিলগালা

  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

ফেনীর দাগনভূঞা উপজেলায় আজিজ ফাজিলপুর এলাকায় বিএসটিআই‍‍`র অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি ও বিতরণের দায়ে জমজম পিউর ড্রিংকিং ওয়াটার কারাখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা কাজী মো. শাহানসহ একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট  নিবেদিতা চাকমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমজম পিউর ড্রিংকিং ওয়াটার কারখানায় বিএসটিআই থেকে পণ্যের গুনগত মান যাচাই ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বিক্রি করার সত্যতা পায় বিএসটিআই।

এরপর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন বিধানমালা-২০২২ এর ২৬ ধারা অনুযায়ী কারখানাটি সিলগালা করা হয়।

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা কাজী মো. শাহান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযানের সময় কারখানার মালিক ও কর্মচারীদের পাওয়া যায় নি। এব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category