বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

মার্কিন চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার সার্জারি সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

লিভার সিরোসিসের কারণে পেটে পানি আসা ও রক্তক্ষরণ বন্ধে খালেদা জিয়ার শরীরে টিপস প্রতিস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন চিকিৎসকদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে খালেদা জিয়ার সার্জারি। তবে এখন তার লিভার প্রতিস্থাপন জরুরি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন আল রশিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, এটিই চূড়ান্ত চিকিৎসা নয়। এখন লিভার প্রতিস্থাপন জরুরি।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সার্জারির জন্য ওটিতে নেওয়া হয়।

সেখানে ছিলেন অধ্যাপক ডা. হামিদ আহমেদ আব্দুর রব, অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস, জেমস পিটার হ্যামিলটন, ডা. এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. নুরুদ্দিন আহমেদ।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, গত রাতে মার্কিন চিকিৎসকরা ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আজ তারা তাদের সঙ্গে বৈঠক করবেন। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করবেন এবং তাকে দেখবেন। এরপর মেডিকেল বোর্ড নিয়ে তারা করণীয় ঠিক করবেন।

বিএনপির একটি সূত্র আরও জানায়, তার অপারেশন হতে পারে।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সাড়ে ১০টায় তারা এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কাজ শুরু করেন। রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে আসেন অধ্যাপক হামিদ রব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category