বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

নতুন ১৮ ওয়ার্ডে পরিকল্পিতভাবে খেলার মাঠ করা হবে: মেয়র তাপস

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৮০ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধিভুক্ত নতুন ১৮টি ওয়ার্ডে পরিকল্পিতভাবে খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় মেন্দিপুর খেলার মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্বাচনী ইশতেহারেই আমি বলেছিলাম, ছোট হোক বা বড় হোক, প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে খেলার মাঠ/উদ্যান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। সে পরিপ্রেক্ষিতে আমরা অনেক জায়গা দখলমুক্ত করে ১০টি ওয়ার্ডে নতুন করে খেলার মাঠ সৃষ্টি করেছি। আজ আমরা যে ৭০ নম্বর ওয়ার্ডে এসেছি সেটি এর আগে ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত ছিল। নতুন যে ১৮টি ওয়ার্ড সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে ৭০ নম্বর ওয়ার্ড তারই একটি। নতুন এই ১৮টি ওয়ার্ডে পরিকল্পিতভাবে খেলার মাঠ সৃষ্টি করা হবে।’

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়েমেন জো, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, কাউন্সিলরদের মধ্যে ৭০ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আতিকুর রহমান এবং সংরক্ষিত আসনের সেলিনা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category