সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

গাজায় ঢুকে হামলা চালাতে গিয়ে পালিয়ে এলো ইসরায়েলি সেনারা

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

বিমান হামলার পাশাপাশি গাজায় স্থলপথে অভিযান শুরু করেছে ইসরায়েল। কিন্তু রোববার (২২ অক্টোবর) রাতে স্থল অভিযান চালাতে গিয়ে হামাস যোদ্ধাদের হামলার মুখে পড়ে ইসরায়েলি বাহিনী। এ সময় প্রাণ বাঁচাতে তাড়াহুড়ো করে গাজা থেকে পালিয়ে যায় তারা। যদিও ইসরায়েলি সৈন্যদের দাবি, তারা মূলত একটি সীমান্ত বেড়া ঠিক করতে গাজায় প্রবেশ করেছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানান, রোববার রাতে ইসরায়েলি সেনাদের একটি দল গাজা শহরের ভেতরে ঢুকেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই সেনারা দৌড়ে গাজার ভেতর থেকে ইসরায়েলে ঢুকে পড়েন।সাংবাদিক আজম আরও জানান, উপত্যকার ভেতরে প্রবেশ করতেই সেনারা ফিলিস্তিনিদের তৈরি একটি ফাঁদের মধ্যে পড়ে যায়। তারা সরাসরি হামাস যোদ্ধাদের গুলির মুখে পড়ে। ইসরায়েলি সেনাদের মতে, পরিস্থিতি খুব জটিল হয়ে পড়েছিল।

এর আগে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়, রোববার তারা গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ব্যর্থ করে দিয়েছে। তারা একটি ইসরায়েলি ট্যাংক ও দুটি বুলডোজার ধ্বংস করে দিয়েছে। এমনকি, হামাসের এ আক্রমণে ইসরায়েলের এক সেনা নিহত ও তিনজন আহতও হয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, সীমান্ত পেরিয়ে গাজার ভেতরে ঢুকতেই ইসরায়েলি সাঁজোয়া বাহিনীকে অতর্কিত আক্রমণের মুখে ফেলে আমাদের যোদ্ধারা। আমরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে অনুপ্রবেশকারী বাহিনীর সঙ্গে লড়েছি ও নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছি।

ইসরায়েলি বাহিনী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, রোববার খান ইউনিস সীমান্তে হামাসের নিক্ষিপ্ত একটি ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের এক সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। এর আগে শনিবার লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের একই ধরনের এক হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছিল।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category