বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Title :

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আটক ১

  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ১রাউন্ড রাইফেলের গুলি ও ১টি ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত হলো উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সিদ্দিকের ছেলে আজিজ খান (১৮)।

রোববার (২২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা জনৈক ছেনোয়ারার বাড়িতে এ অভিযান চালানো হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (অতিরিক্ত ডিআইজি)মোহাম্মদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি আরও বলেন ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category