শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিলো দ. আফ্রিকা

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৯২ Time View

হেনরি ক্লেসেনের ঝড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। ৬৭ বলে ১২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১০৯ রান করেন ক্লেসেন।

এছাড়া ৪২ বলে ৩টি চার আর ৬টি ছক্কায় ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন মার্কো জেনসেন। ৭৫ বলে ৯টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৮৫ রান করে ফেরেন রেজা হেনরিক্স। ৬১ বলে ৮ বাউন্ডারিতে ৬০ রান করেন রিশি ভেন দার ডুসেন। ৪২ বলে চার বাউন্ডারিতে ৪৪ রান করে ফেরেন অধিনায়ক এইডেন মার্করাম।

শনিবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ২০তম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুই কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এরপর রিশি ভেন দার ডুসেনের সঙ্গে ১২১ রানের জুটি গড়েন আরেক ওপেনার রেজা হেনরিক্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category