শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

হাতিয়ায় দোকান চুরি, লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৭৫ Time View

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ার সোনাদিয়া মানিক বাজারে এক দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে সোনাদিয়া মানিক বাজার মা বাবা বস্ত বিতানে এ চুরির ঘটনা ঘটে।

এব্যাপারে মা বাবা বস্ত্র বিতানের মালিক মোহাম্মদ আশিকুল ইসলাম সোহেল বলেন, চোরের দল তার দোকানের তালা ভেঙ্গে নগদ ৮৮ হাজার টাকা এবং শাড়ি কাপড়, লঙ্গি কাপড়, জুতা ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয় ।

মানিক বাজার কমিটির সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন বলেন, বাজারে চুরির ঘটনাটি অনাকাঙ্খিত। আমরা পুলিশকে এবং স্থানীয় চেয়ারম্যানকে খবর দিয়েছি। চুরির ঘটনাটির রহস্য উদঘাটন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
এর আগে ও মানিক বাজার কয়েক বার কয়েকটি দোকান চুরি হয়েছে।

এই ব্যাপারে স্থানীয় মেম্বার শাখাওয়াত হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা শাড়ি কাপড়, লুঙ্গি কাপড়, জুতা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ আসছে বাকিটা তদন্ত করে দেখা যাবে।

এব্যাপারে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিসান আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তদন্তে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category