মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে হেরে ব্যাকফুটে চলে গেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে পাত্তাই পায়নি ম্যান ইন গ্রিনরা। হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এমন গো-হারা হারের পর অস্ট্রেলিয়ার মুখোমুখি বাবর আজমের দল।

অজিদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাবর। দলে এক পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে পাকিস্তান। শাদাব খানের জায়গায় ফিরেছেন উসামা মীর।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে অজিরা। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার এবার তারা উইনিং কম্বিনেশন ধরে রেখেছে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। যেখানে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকেই। ৬৯ ম্যাচে জয় আছে অজিদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। ১টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়।

এমনকি বিশ্বকাপের মঞ্চেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১০বারের দেখায় ৬টিতে জিতেছে অজিরা। ৪টি জয় আছে পাকিস্তানের। সর্বশেষ দুই বিশ্বকাপে জিতেছে অস্ট্রেলিয়াই।

পাকিস্তান একাদশ- আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।

অস্ট্রেলিয়া একাদশ- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশ্যাগনে, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category