বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রীর সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮০ Time View

বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল আজ থাইল্যান্ডের ব্যাংককে ইউনাইটেড নেশনস কনফারেন্স সেন্টারে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী পিরাপান সালিরাথাভিভাগা এর সাথে দ্বিপাক্ষিক সভায় অংশগ্রহণ করেন। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় প্রাধান্য পেয়েছে বিনিয়োগ ও জ্বালানি অর্থনৈতিক সহযোগিতা এবং ইলেকট্রিক যানবাহনে নিরাপদ লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়ানোর প্রসঙ্গ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এসডিজি লক্ষ্য অর্জন, জ্বালানি নিরাপত্তা ও ক্লিন এনার্জি ব্যবহারে পারস্পারিক সহযোগিতা নিকট ভবিষ্যৎ-এ দুই দেশেরই জ্বালানি খাতে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে।

থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রী জ্বালানি সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে পারলে উভয় দেশ উপকৃত হতে পারে।

এ সময় অন্যান্যের মাঝে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মো. আব্দুল হাই, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ডঃ সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী ও থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category