বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

আজ ১৫০ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮৮ Time View

দেশের যোগাযোগ নেটওয়ার্কে সূচিত হতে যাচ্ছে আরো একটি মাইলফলক। সারাদেশে একযোগে আরো ১৫০টি সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি এসব সেতু উদ্বোধন করবেন তিনি।

দেশের ৮ বিভাগের ৩৯ জেলায় নির্মিত এই ১৫০ সেতুর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার। যা নির্মাণে মোট ব্যয় হয়েছে তিন হাজার ২৮৭ কোটি টাকা।এছাড়াও রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা জেলায় ১৪টি ওভারপাস উদ্বোধন করবেন সরকারপ্রধান। ২০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্থাপনার মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার।

একই অনুষ্ঠান থেকে ময়মনসিংহের কেওয়াটখালী সেতু ও রহমতপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ ভবন, বিআরটিএ’র স্বয়ক্রিয় মোটরযান পরীক্ষা কেন্দ্র, বিআরটিসির বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বওধন করবেন তিনি। পাশাপাশি আর্থিক সহায়তা তুলে দেবেন বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের হাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category