মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বড় হারের পথে আফগানিস্তান

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ Time View

লক্ষ্য বেশ চ্যালেঞ্জিং, ২৮৯ রান। তবে একশর আগে (৯৭ রানে) ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮.১ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৫ উইকেটে ১০৭ রান।

এর আগে তিন হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৮ রানের বড় পুঁজিই দাঁড় করিয়ে ফেলেছে কিউইরা।

চেন্নাইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৩০ রান তোলেন ডেভন কনওয়ে আর উইল ইয়ং। কওনয়েকে (১৮ বলে ২০) এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন মুজিব উর রহমান।

এরপর রাচিন রাবিন্দ্র আর উইল ইয়ং মিলে গড়েন ৮৩ বলে ৭৯ রানের জুটি। ২১তম ওভারে জোড়া শিকার করেন আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই।

ওভারের দ্বিতীয় বলে রাচিনকে (৪১ বলে ৩২) বোল্ড আর শেষ বলে হাফসেঞ্চুরিয়ান ইয়ংকে (৬৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৪) উইকেটের পেছনে ক্যাচ বানান ওমরজাই।

পরের ওভারে রশিদ খানের আঘাত। ড্যারেল মিচেল (১) মিডউইকেটে খেলতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ইব্রাহিম জাদরানকে। ১ উইকেটে ১০৯ থেকে ৪ উইকেটে ১১০ রানে পরিণত হয় নিউজিল্যান্ড।

সেখান থেকে টম লাথাম আর গ্লেন ফিলিপসের ১৫৩ বলে ১৪৪ রানের লড়াইয়ে ফেরা জুটি। লাথাম-ফিলিপস দুজনই পান হাফসেঞ্চুরি। ফিলিপস ৮০ বলে ৪টি করে চার-ছক্কায় ৭১ আর লাথাম ৭৪ বলে ৩ চার আর ২ ছক্কায় করেন ৬৮ রান।শেষদিকে মার্ক চ্যাপম্যান ১২ বলে ২৫ রানের হার না মানা এক ইনিংস খেলে দেন। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান তোলে কিউইরা।আফগানিস্তানের নাভিন উল হক আর আজমতউল্লাহ ওমরজাই নেন দুটি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category