শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশ্বকাপ বাছাই ফুটবল: বুধবার ভোরে মাঠে নামছে মেসি-নেইমাররা

  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২০১ Time View

বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আবারো মাঠে নামছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো। এ অঞ্চলের দশ দলই মাঠে নামছে। আজ রাত তিনটা থেকে শুরু হবে এ লড়াই। প্রথমে মাঠে নামবে চিলি-ভেনেজুয়েলা। এ ম্যাচটি শুরু হবে রাত তিনটায়। এরপর প্যারাগুয়ে-বলিভিয়া, ইকুয়েডর-কলাম্বিয়া। সবশেষে উরুগুয়ে-ব্রাজিল আর পেরু-আর্জেন্টিনা ম্যাচ। ব্রাজিল মাঠে নামবে ভোর ছয়টায়। আর আর্জেন্টিনার ম্যাচ শুরু সকাল আটটায়। ব্রাজিল ও আর্জেন্টিনা উভয়ে এবার অ্যাওয়ে ম্যাচ খেলছে।

আর্জেন্টিনা ম্যাচ মানেই সবার আগে আলোচনায় দলটির অধিনায়ক লিওনেল মেসি। তিনি খেলবেন কি খেলবেন না সেটাই এখন আলোচনার বিষয়। ইনজুরির কারণে বেশ কিছুদিন লিওনেল মেসিকে ঘিরে এই আলোচনা গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। তবে আশার কথা যে, মেসি এখন অনেকটা সুস্থ। যার প্রমাণ গত ম্যাচ। সে ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। তবে পুরো সময়ের জন্য নয়, বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন। গোল করতে পারেননি, করাতেও পারেননি। তবে গোলবার যদি তার প্রতিপক্ষ না হতো তাহলে হয়তো একাধিক গোলের দেখা পেতে পারতেন। একাধিকবার তার শট পোস্টে লেগে ফেরে।

মেসি আগের ম্যাচে খেলেছেন বলে এ ম্যাচেও খেলবেন এমনটা ধারণা করার কোনো যুক্তি নেই। ইনজুরি তাকে এবং তার ভক্তদের এমন অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। তবে খেলার জন্য প্রস্তুত তিনি। অনুশীলনও করেছেন। সকালের সেশনে ভালোভাবে অনুশীলন করলেও ডান পায়ে কিছুটা অস্বস্তি বোধ করেছেন। এই সমস্যাটাই তাকে একের পর এক ম্যাচে মাঠের বাইরে রাখছে।

যদি পেরুর বিপক্ষে ম্যাচে মেসি শুরুর একাদশে থাকেন তাহলেও কোচ লিওনেল স্ক্যালোনিকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজের যে কোনো একজনকে মাঠের বাইরে রাখতে হবে। আগের ম্যাচে তারা শুরুর একাদশে ছিলেন। কিন্তু গোল করতে পারেননি। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন নিকোলাস ওটামেন্ডি।

শক্তির বিচারে পেরুর তুলনায় অনেকটা এগিয়ে আর্জেন্টিনা। র্যাংকিংয়ের বিষয় তো রয়েছেই, বিশ্বকাপের বাছাই পর্বের ফলাফলও তাই বলছে। পেরু তিন ম্যাচের একটাতেও জয় পায়নি। সর্বশেষ দুই ম্যাচেই হেরেছে, প্রথম ম্যাচ ড্র করেছিল তারা। অন্যদিকে আর্জেন্টিনা টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে।

পেরুর কোচ হুয়ান রেনেসো ভালো করেই জানেন, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করাটা কঠিন চ্যালেঞ্জ হবে। এমনিতেই হুয়ান রেনেসো কঠিন চাপে রয়েছেন। তারপর ওপর বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ। চিলির বিপক্ষে হারের পর তো তারা গোপনে দেশে ফেরে। ক্ষুদ্ধ সমর্থকদের মুখোমুখি যেনো না হতে হয় সে জন্য ভোর হওয়ার আগেই তারা বিমানবন্দর ছেড়ে বাড়ির উদ্দেশে চলে গিয়েছিলেন তারা।

বাছাই পর্বে তৃতীয় ম্যাচ শেষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৯। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের পয়েন্ট ৭। এরপর যথাক্রমে রয়েছে কলাম্বিয়া (৫), উরুগুয়ে (৪), চিলি (৪), ভেনেজুয়েলা (৪), ইকুয়েডর (৩), প্যারাগুয়ে (১), পেরু (১) ও বলিভিয়া (০)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category