বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

প্রকাশ্যে জিৎ ও মিমের ‘মানুষ’ সিনেমার টিজার

  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View

ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ এর সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। ‘মানুষ’ নামের একটি সিনেমায় পর্দা ভাগ করছেন তারা। আর এবার প্রকাশ পেল সিনেমাটির টিজার।

রোববার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৫০ সেকেন্ডের টিজারটি শেয়ার করেছন বিদ্যা সিনহা মিম।এর আগে টলিউডের সুপার স্টার জিৎ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সকাল সাড়ে ৯টার দিকে ‘মানুষ’ সিমেনাটির টিজার শেয়ার করেন।টিজারে দেখা যায়, জিতের অ্যাকশন আর ইমোশন। শুরুতেই  টাকার উপর হাত রেখে জিতের সংলাপ, ‘আই ডোন্ট কাউন্ট মানি। আই অনলি কাউন্ট লাইফ’ এরপর টাকার সুটকেস নিয়ে জিতের দ্রুত গতিতে হেঁটে যাওয়া, আর দুর্দান্ত অ্যাকশন। একটা বন্দুকের গুলির শব্দ আর শিশু কন্যার গলায় বাবা বলে আর্তনাদ!টিজারে আরও দেখা যায়, বড় চুল, লম্বা দাঁড়িতে একেবারে অন্য লুক জীতু কমলকে। পাশাপাশি ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম ও টলিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কেও এক ঝলক দেখা গেছে।

৫০ সেকেন্ডের টিজারটি শেয়ার করে জিৎ লেখেন, ‘ যখন বিশ্বাস আর ক্রোধ একই পথে চলে…।’
 
এর আগে গত ১১ অক্টোবর ভারতের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘মানুষ’ সিনেমাটি। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
 ‘মানুষ’ সিনেমাটি প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category