শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই: বেরার্দির জোড়া গোলে ইতালির বড় জয়

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

ফুটবলের সেই অতীতটা এখন আর নেই ইতালির। যদিও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন তারা তবে গত বিশ্বকাপে খেলতে পারেনি। বাছাই পর্বের বাধা পার হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শরু হয়েছে। তবে ইউরো অঞ্চলে হয়নি। বরং এখানে চলছে ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। গত রাতে নিজেদের মাঠে সেই লড়াইয়ে মাল্টাকে উড়িয়ে দিয়েছে ইতালি। ৪-০ গোলে জয় পেয়েছে। এ জয়ে তারা ‘সি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

পাঁচ ম্যাচ থেকে ইতালির সংগ্রহ ১০ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের পয়েন্টও ১০। তবে তারা একটা ম্যাচ বেশি খেলেছে এবং গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে। ইংল্যান্ড গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। পাঁচ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১৩। আট ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলটি প্লে অফ খেলার সুযোগ পাবে। সে ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলে বিশ্বকাপের পর ইউরোতেও দর্শক হয়ে থাকতে হতে পারে ইতালিকে। কেননা প্লে অফে শক্তিশালী দলকেই মোকাবেলা করতে হবে।

‘সি’ গ্রুপে সবচেয়ে দুর্বল দল মাল্টা। এ দলটি এখনো কোনো জয়ের দেখা পায়নি। সেই মাল্টার বিপক্ষে গোল উৎসব করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্ট্রাইকার ডোমেনিকো বেরার্দি জোড়া গোল করেছেন।

ম্যাচে বড় জয় পেলেও ইতালি বেশ সমস্যায় পড়েছিল। বিশেষ করে ইনজুরি তাদের স্বাভাবিক খেলার পথে বাধা তৈরি করেছিল। সিরো ইমোবিল, লরেঞ্জো পেলেগ্রিনি, মাতেও রেতেগুই ও ফেডেরিকো চিয়েসাকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল ইতালিকে।গিয়াকোমো বোনাভেন্তুরা ২৩ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। জাতীয় দলের হয়ে এটা তার প্রথম গোল। এ গোলের মাঝ দিয়ে বোনাভেন্তুরা রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছেন। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন তিনি। অভিষেক হওয়ার ১০ বছরেরও বেশি সময় পর ৩৪ বছর ৫৩ দিনে তিনি জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছেন। বিরতির আগে বেরার্দি ব্যবধান বাড়ানোর পর ৬৪ মিনিটে তিনি দলকে ৩-০ গোলে এগিয়ে নেন। শেষ মুহুর্তে ডেভিড ফ্রাতেসি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category