বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

শিবগঞ্জে ৪৪ ভরি স্বর্ণসহ আটক ১

  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৪৪ ভরি স্বর্ণসহ আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় স্বর্ণগুলো জব্দ করা হলেও শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

আটক রহিম জেলার ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।

রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে ৬ কিলোমিটার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর এলাকায় অভিযান চালায় চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল। সে সময় ৪৪ ভরি ১৩ আনা ও বাংলাদেশি ১৮ হাজার ৮৯৫ টাকাসহ চোরাকারবারি রহিমকে আটক করা হয়। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪৩ লাখ ৪৮ হাজার ৭৮৪ টাকা। রহিমকে থানায় সোপর্দ করাসহ জব্দ স্বর্ণ ও টাকা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category