বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ Time View

ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। শুক্রবার (১৩ অক্টোবার) সেখানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

মাঝারি মাত্রার এই ভূমিকম্পের পর দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি ও আফটারশকের সতর্কতা সংকেত দিয়েছে।অগভীর ভূমিকম্পটি ম্যানিলা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। এসময় অনেক মানুষকে ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার অঞ্চলের ওপর অবস্থানের কারণে ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়া ও জাপানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বছরের বিভিন্ন সময়ে ছোট-বড় ভূমিকম্প ঘটে এই অঞ্চলে।

এর আগে ১৬ ফেব্রুয়ারি ফিলিপাইনে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। সেই সময় ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয় দেশটির মাসবাতে প্রদেশে। রাতের বেলা হঠাৎ করে শক্তিশালী কম্পনে ঘুম থেকে জেগে ওঠেন বেশিরভাগ মানুষ।মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয়, সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category