বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

কুলিয়ারচরে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৮২ Time View

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ এবং মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে বৃহস্পতিবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

ক্বওমী ছাত্র পরিষদ ছয়সূতী, কুলিয়ারচর, কিশোরগঞ্জ এর উদ্যোগে আয়োজিত উক্ত মানববন্ধন কর্মসূচীতে ক্বওমী ছাত্র পরিষদ ছয়সূতীর সদস্য, স্থানীয় ইমাম উলামা পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করা লোকজনের উদ্যোশ্যে বক্তারা বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ করছি। সে সাথে আমরা মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে একত্রিত হয়েছি আজ। যাদের হৃদয়ে ছিটেফুটা ঈমান রয়েছে তারা কখনো ফিলিস্তিনি মুসলমানদের দুর্দিনে ঘরে বসে থাকতে পারেনা। আমরা ইসরাইলের এহেন কু- কর্ম সহ অনৈতিক ভাবে যুদ্ধ করার প্রতিবাদ জানাই।

এরপর ফিলিস্তিনির মুসলমানদের হেফাজতের জন্য বিশ্ব বিধাতার কাছে এক মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category