বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

রোববার ১ মিনিট নীরব থাকবে ঢাকা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

শব্দদূষণ রোধে আগামী রোববার (১৫ অক্টোবর) ঢাকা মহানগরে ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করবে সরকার। ওই কর্মসূচি এদিন সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ঢাকা শহরের ১১টি পয়েন্টে অবস্থান নিয়ে পালন করতে যাচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগান সামনে রেখে এই কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এসব কথা জানান।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুর রহমান (এনডিসি)।

সংবাদ সম্মেলনে সচিব ড. ফারহিনা জানান, সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শব্দসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি স্লোগানে ঢাকা শহরে আগামী ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে।

এ কর্মসূচি সফল করতে ঢাকা শহরের ১০টি গুরুত্বপূর্ণ স্থান যথা: সচিবালয়ের পাশে ওসমানী মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিদ্যাসরণি মোড় মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, কমলাপুর বৌদ্ধমন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তায় ১৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ মন্ত্রণালয়ের অধীন দফতর/সংস্থার কর্মকর্তা বা কর্মচারী, স্কুল- কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দফতর/সংস্থার কর্মকর্তা বা কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক সমিতির সদস্যরা ব্যানার, ফেস্টুনসহ উপস্থিত থেকে মানববন্ধন করবেন।

এ সময় তারা গাড়ি চালকদের মধ্যে শব্দসচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করবেন এবং ওই সময় এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাবেন।

তিনি জানান, ১৫ অক্টোবর একই সময়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্ত মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তসহ ১১টি স্থানে উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category