বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Title :

ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি ঢাবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংহতি সমাবেশ ও মিছিল করেছে একদল শিক্ষার্থী।

আজ ৯ অক্টোবর (২০২৩) সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ পালন করা হয়।

ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সমর্থনে আয়োজিত সমাবেশটি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ৩য়  ছাত্র সাইফ মোহাম্মদ আলা উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।  সংহতি সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল্লাহ জোবায়ের,আরবি বিভাগের ছাত্র

জামালুদ্দীন মোহাম্মদ খালিদ ,আইন বিভাগের ছাত্র সাখাওয়াত জাকারিয়া , আরবি বিভাগের ছাত্র শরীফ উদ্দিন প্রমুখ।

সমাবেশে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আব্দুল্লাহ জোবায়ের বলেন, “একসময় পাকিস্তানিরা আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। তাই আমরা ফিলিস্তিনের ব্যথা অনুভব করতে পারি। আমাদের সমর্থন সবসময় তাদের সাথে থাকবে।

আরবি বিভাগের শিক্ষার্থী জালালুদ্দিন মোহাম্মদ খালিদ বলেন, ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলিরা দখলদারিত্ব করছে। ইসরায়েলিদের হটাতে ফিলিস্তিনিরা মুক্তিসংগ্রাম করছে। কে আগে আক্রমণ করেছে, কে পরে আক্রমণ করেছে, সেসব কথা বলা অমূলক। আজকে আমাদের দেহ এখানে থাকলেও আমরা মানসিকভাবে তাদের সাথে আছি।

সংঘর্ষের শুরুতেই বাংলাদেশ সরকারের ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি।

সমাবেশে ‍‍`ইন্তিাফাদা জিন্দাবাদ‍‍`, ‍‍`ইসরায়েল টেরোরিস্ট (সন্ত্রাসী), বয়কট ইসরায়েল‍‍`, ‍‍`ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ‍‍`, ‍‍`ফিলিস্তিনের মাটি, দখল হতে দেব না‍‍` স্লোগান দেন শিক্ষার্থীরা। সমাবেশের পর  একটা বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে হলপাড়া ও শ্যাডোর হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category