বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: ওআইসিকে জরুরি বৈঠক ডাকতে বললো ইরান

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই বেড়ে যাওয়ায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ইরান। সোমবার (৯ অক্টোবর) এ আহ্বান জানায় ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, তেহরান আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনার জন্য ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় হামাসকে সহযোগিতার বিষয়টি অস্বীকার করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। একই সঙ্গে ইসরায়েল-হামাসের পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে ইরানে হামলা চালালে তার ফল ভয়াবহ হবে বলে সতর্ক করা হয়েছে।

নাসের কানানি বলেন, চলমান পরিস্থিতিতে কেউ যদি ইরানকে হুমকি দেয়, তাহলে তা হবে চরম বোকামি ও এর ভয়াবহ জবাব দেওয়া হবে।

এদিকে, হামাসের বিমান হামলার পরিপ্রেক্ষিতে গাজায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল। সেখানে বিদ্যুৎ, পানি, খাবার ও জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) ভোরে গাজা থেকে ইসরায়েলে ৫ হাজারেরও বেশি রকেট ছুড়ে হামলা চালায় হামাস। পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে আক্রমণ শুরু করে সংগঠনটির সশস্ত্র সদস্যরা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামাসের আক্রমণে ইসরায়েলের ৭০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৯৩ জনের নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category