মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Title :

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাজতির মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

সিদ্দিক শেখ (৪০) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি হাজতি হিসেবে বন্দি ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তার বাবার নাম মুসলিম। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা ও মামলার বিবরণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category