রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ফের শুরু হচ্ছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’

  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২০৩ Time View

দেশের শোবিজ তারকাদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে শুরু হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। আর অপ্রীতিকর ঘটনার জন্য বন্ধ হওয়া ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ ফের শুরু হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িক স্থগিত হয়ে যায় সেলিব্রিটি ক্রিকেট লিগ। আটটি দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যেই আসরের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে।জানা যায়, যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা।

এ ছাড়া যারা বিশৃঙ্খলা করেছিলেন তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জি নেক্সট এরইমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্তের স্বার্থে কোন থানায় কত জনের নামে মামলা হয়েছে তা এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না।
 
আয়োজকদের ভাষ্য, ‘আট অধিনায়ককে ডাকা হয়েছিল। প্রায় দুই ঘণ্টা বিষয়টি নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করা হবে।’

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপরই দুই পক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। তারপরই স্থগিত হয়ে যায় খেলা।
 
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। গত  ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত খটনার কারনে সাময়ক স্থগিত হয়ে যায় সেলেব্রিটি ক্রিকেট লিগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category