শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এশিয়ান গেমস:শ্রীলঙ্কাকে বিদায় করে সেমিফাইনালে আফগানিস্তান

  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ Time View

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে শ্বাসরূদ্ধকর লড়াই হলো আফগানিস্তান এবং শ্রীলঙ্কার। হাড্ডাহাড্ডি লড়াই শেষে লঙ্কানদের মাত্র ৮ রানের ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে উঠে গেলো আফগানিস্তান।

হাংঝুর জেইজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারেই ১১৬ রান তলে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কা। ফলে ৮ রানে জয় পায় আফগান অনূর্ধ্ব-২৩ দল।

আফগানদের এই জয়ে মূল অবদান নূর আলি জাদরানের। টপ অর্ডারের এই ব্যাটার ৫২ বলে করেছিলেন ৫১ রান। তার ব্যাটে ভর করেই মূলত আফগানরা চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে।

টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। নূর আলি জাদরান ছাড়া রান করেন শহিদুল্লাহ ১৪ বলে ২৩ এবং মোহাম্মদ শেহজাদ ২৪ বলে ২০ রান। বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। লঙ্কান বোলারদের তোপের মুখে ১১৬ রানে অলআউট হয়ে যায়। লঙ্কানদের হয়ে নুয়ান থুসারা ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন সাহান আরাচ্চিগে।

জবাব দিতে নেমে লঙ্কান ব্যাটাররা আরও বেশি ব্যর্থতার পরিচয় দেয়। যার ফলে ১০৮ রানের বেশি করতে পারেনি তারা। সর্বোচ্চ ২২ রান করেন সাহান আরাচ্চিগে। ১৬ রান করেন লাসিথ ক্রুসপুলে, ১৩ রান করে সংগ্রহ করেন আসেন বান্দারা এবং বিজয়াকান্ত বিজয়াকান্থ।

আফগানদের হয়ে ৩টি করে উইকেট নেন গুলবাদিন নাইব ও কাইস আহমেদ। ১টি করে উইকেট নেন শরফুদ্দিন আশরাফ, জহির খান এবং করিম জানাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category